সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

ডিএমপির ৪ যুগ্ম-পুলিশ কমিশনার ও ১২ ডিসিসহ ৩৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মাইনুল হাসান স্বাক্ষরিত চারটি পৃথক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া চার যুগ্ম-পুলিশ কমিশনারের মধ্যে ট্রাফিক দক্ষিণের যুগ্ম কমিশনার খন্দকার ফরিদুল ইসলামকে পিওএমে, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের হামিদা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রাফিক দক্ষিণে ও মোহাম্মদ শহীদুল্লাহকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।
বদলি হওয়া ১২ ডিসি

ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, ট্রাফিক তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো. জাফর হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; ট্রাফিক-গুলশান বিভাগের আব্দুল মোমেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; এ এফ এম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে; মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে; ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে; মোহাম্মদ মাসুদ রানাকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে, মো. তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ১১ এডিসি

মোহাম্মদ রাকিব খানকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে; মো. মোনতাছির রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মো. শরিফুল আলমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; রফিউদ্দীন আহমেদ যোবায়েরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে; মো. আকরামুল হাসানকে ক্রাইম-২ বিভাগে; মোহাম্মদ আফতাব উদ্দিনকে অপারেশনস-২ বিভাগে; এস এম আল-বেরুনীকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে; মাঈন উদ্দিন চৌধুরীকে প্রসিকিউশন-১ বিভাগে; মহিউদ্দীন আহমেদকে পরিবহন বিভাগে এবং মো. শরিফুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ১০ সহকারী পুলিশ কমিশনার

মো. ফয়েজ ইকবালকে খিলগাঁও জোনে; তানভীর হাসানকে ট্রাফিক রমনা জোনে; নবকুমার বিশ্বাসকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; সাকিব হোসাইনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; মো. মাসুদ রানাকে ট্রাফিক ধানমন্ডি জোনে; মো. আকতারুজ্জামানকে ট্রাফিক যাত্রাবাড়ী; মো. মাসুদ রানাকে মোহাম্মদপুর জোনে; শান্তা ইয়াছমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে; তানজিল আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং মো. আসলাম সাগরকে ট্রাফিক মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর