রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

তিনদিনেও খোঁজ মেলেনি পাবনার ইউপি সদস্য ফিরোজের

পাবনা প্রতিনিধি: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

তিনদিনেও খোঁজ মেলেনি পাবনার ইউপি সদস্য রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৪৫) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।
এ ঘটনার পর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
সাধারণ ডায়রিতে আব্দুল লতিফ শেখ উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হন ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুস্পপাড়া বাজার থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হাসেম জানান, আমার ছেলে কি অবস্থায় আছে কোন খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি না তাও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইল ডাটা সংগ্রহ করে দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর