শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

জয়পুরহাটে তিন ঘণ্টা পর ছেড়ে গেল রূপসা এক্সপ্রেস

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪


জয়পুরহাটে তিন ঘণ্টা পর ছেড়ে গেল রূপসা এক্সপ্রেস।জেলার পাঁচবিবি স্টেশনে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ করেছেন ছাত্র জনতা।

মঙ্গলবার (১৭সেপ্টেম্বর-২০২৪) বেলা ১১টায় উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে পাঁচবিবি বণিক সমিতি,নির্ভীক সামাজিক সেবা সংগঠন,ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের জনতা অংশ নেয়।

বক্তব্য দেন- পাঁচবিবি আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নুল আবেদনীন মাহমুদ,উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আলম জুয়েল,মেহেদী হাসান, এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসরিন আকতার জুন,পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম,আজাদ আলীসহ আরও অনেকে।

এসময় তারা পাঁচবিবি স্টেশনে অনলাইন টিকেট সিস্টেম চালুসহ খুলনা ও ঢাকায় চলাচলকারী রুপসা ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির জন্য দাবি জানান।
মানববন্ধন চলাকালে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস পাঁচবিবি স্টেশনে পৌঁছালে মানববন্ধনকারীরা ট্রেনটি আটকে দেন। পরে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় কর্তৃপক্ষ দাবি না মানায় বিক্ষোভ করে রুপসা এক্সপ্রেস পৌনে তিনঘণ্টা আটকে রাকা হয়।ফলে পশ্চিমাঞ্চলের রেলওয়ে জোন এলাকায় চলাচলকারী ট্রেনগুলোর সিডিউল বিপর্যয়সহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তারা রেলের পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন ও বিভাগীয় ম্যানেজার শাহ সুফীর সঙ্গে টেলিফোনে কথা বলে বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবির কথা জানান।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষ আলোচনায় বসে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের কথা জানালে তারা আন্দোলন তুলে নেয়।এ বিষয়ে বিকেলে রেল কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের কয়েকজনকে নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর