বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন আটক, ৫ লাখ টাকা জরিমানা জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার দেশবন্ধু এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু : এক যুগ পেরিয়েও সন্ধান নেই, সমগ্র সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ – ওসমানীনগর ও সমগ্র কুমিল্লা লাকসামের মানুষের প্রশ্ন—কবে ফিরবেন দুই সাবেক এমপি ? Deshbandhu M. Elias Ali MP & Saiful Islam Hiru MP : Still Missing After More Than a Decade…The Question of the People of Greater Sylhet, Bishwanath–Balaganj–Osmaninagar and Greater Cumilla-Laksam : When Will the Two Former MPs Return ?

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়ালের দুর্দান্ত শুরু

অনলাইন ডেস্ক: / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নতুন আঙ্গিকে শুরু হলেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ আগের মৌসুমে যেখানে শেষ করেছে, সেখান থেকেই শুরু করলো। ইউরোপ সেরার মঞ্চে আরও একবার নিজেদের সামর্থ্য দেখিয়ে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও রুডিগার ও এন্ড্রিক। তবে পুরো ম্যাচে রিয়ালের নায়ক হয়ে রইলেন অসংখ্য সেভ করে ব্যবধান বাড়তে না দেওয়া গোলরক্ষক থিবো কোর্তোয়া।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে রিয়াল। তবে পাল্টা আক্রমণ করে তাদেরকে জবাব দিতে দ্বিধা করেনি স্টুটগার্ট। যদিও গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে নিজেদের খুঁজে ফেরা রিয়াল এগিয়ে যায় বিরতির পরপরই। নিজেদের অর্ধ থেকে আসা বল ধরে পায়ের কারিকুরিতে এগিয়ে যান রদ্রিগো। আগুয়ান গোলরক্ষককে এড়িয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপ্পেকে। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান ফরাসি তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই রিয়ালের হয়ে গোল পেলেন এমবাপ্পে। ইউরোপ সেরার মঞ্চে সব মিলিয়ে এমবাপ্পের গোল হলো ৪৯টি। জ্বাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে শীর্ষ ১০ গোলদাতার তালিকায় ঢুকলেন তিনি। বসলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর পাশে।

৪৮তম মিনিটে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। ৫৯তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট ক্রসবারে লাগে। ৬৭তম মিনিটে মিলিতাওয়ের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় লেওয়েলিংয়ের শট। এই কর্নার থেকেই অবশ্য সমতা ফেরায় স্টুটগার্ট। হেডে জাল খুঁজে নেন উন্দাভ।

রিয়াল ফের এগিয়ে যায় ৮৩তম মিনিটে। লুকা মদ্রিচের কর্নারে হেডে জাল খুঁজে নেন রুডিগার। পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষটায় জালের দেখা পান বদলি নামা এন্ড্রিক। প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

এই গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ রিয়ালের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোল করলেন এন্ড্রিক (১৮ বছর ৫৮ দিন)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর