সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলেন?

অনলাইন ডেস্ক: / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ঘুমের মধ্যে অনেকেই বিড়বিড় করে কথা বলেন। নিজের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। অন্য কেউ বলে দিলে তখনই জানা যায়। আপাতত এটা কোনো সমস্যা নয়, এই ধরনের অভ্যাসের নেপথ্যে লুকিয়ে থাকে বহু কারণ। আসুন সেগুলো জানি।

* নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে। ঘুম থেকে উঠতেও হবে নির্দিষ্ট সময়ে। তা হলে এই সমস্যা কিছুটা কমতে পারে।
* প্রাপ্তবয়স্কদের নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুম খুব দরকারি। পর্যাপ্ত পরিমাণে ঘুমালে এই অভ্যাস আস্তে আস্তে কেটে যায়। ঘুমের ঘাটতি এবং অত্যধিক ক্লান্তির কারণে এমন হতে পারে।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে ভারী খাবার খেলেও এই সমস্যা হয়। সেটিও কমাতে পারলে ভালো। হালকা খাবার খেলে ঘুমের মধ্যে কথা বলার সমস্যা কমে। তাছাড়া রাতে হালকা খাবার খেলে হজমের গোলমালও হতে পারে না।

* সন্ধ্যার পরে চা বা কফি জাতীয় পানীয় খেলে গভীর ঘুম হয় না। তাতে ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়ে। ঘুম যদি গভীর হয়, তাহলে এই ধরনের সমস্যা বিশেষ হয় না।

* ঘুমাতে যাওয়ার আগে কী ফোন ঘাঁটেন? এটিও ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমাতে যাওয়ার অন্তত আধ ঘণ্টা আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করুন। ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস এতে কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর