সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

প্রধান বিচারপতি বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন আজ

অনলাইন ডেস্ক: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের বিচারকরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি ছাড়াও বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকবেন।

প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। এতে তিনি গত ১২ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশে প্রদত্ত তার অভিষেক ভাষণে উল্লেখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

অভিভাষণ অনুষ্ঠানে দেশের সব বিচারককে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ হতে একটি সরকারি আদেশ জারি করা হয়।

ওই আদেশে উল্লেখ করা হয়, দেশের সব আদালতসমূহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে দেশের অধস্তন আদালতের অন্য সব বিচারককে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দেশের প্রধান বিচারপতি কর্তৃক প্রদত্ত অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে।

এছাড়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে গত ৪ সেপ্টেম্বর উক্ত অভিভাষণ অনুষ্ঠানে অধস্তন আদালতের বিচারকদের অংশগ্রহণের নিমিত্ত নির্ধারিত ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন করার নির্দেশনা প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর