শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ভিতরে পানি ও ফুটো টিনের নিচেই দায়িত্ব পালন, দুর্ভোগে সাধনপুর পোড়াবাড়ি পুলিশ ক্যাম্প মানবকল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ কেন্দ্রীয় পরিষদের ৩১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে দিসানায়েক

অনলাইন ডেস্ক: / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন মার্কসবাদী অরুনা কুমার দিসানায়েক।

দেশটির নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রিপোর্ট লেখা পর্যন্ত গণনা করা এক মিলিয়ন ভোটের প্রায় ৫৩ শতাংশ দিসানায়েক জিতেছেন। বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আর বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রয়েছেন তৃতীয় স্থানে।

শনিবার শ্রীলঙ্কার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। ১৭ মিলিয়ন ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

 

২০২২ সালে গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনের পর এই প্রথম দেশটিতে নির্বাচন হলো।

ভোট শেষ হওয়া পর শনিবার রাতে শ্রীলঙ্কায় ৮ ঘণ্টার জন্য কারফিউ ঘোষণা করা হয়। আজ রবিবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নামের একটি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এই জোটে আছে মার্কসবাদী জনতা বিমুক্তি পেরেমুনা (জেভিপি) পার্টি। দলটি বেশ কঠোর রাষ্ট্রীয় হস্তক্ষেপের নীতিকেই সাধারণভাবে সমর্থন করে থাকে। তারা কর কমানো, অধিকতর বদ্ধ বাজার অর্থনীতির সমর্থক।

পার্লামেন্টে জেভিপির আসন রয়েছে মাত্র তিনটি। কিন্তু ৫৫ বছর বয়স্ক দিসানায়েক দুর্নীতিবিরোধী পদক্ষেপ এবং গরিবমুখী নীতির কথা বলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি নিজেকে পরিবর্তনের প্রার্থী হিসেবে প্রচার করেন। তিনি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনও একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

বিশ্লেষকরা ধারণা করছেন, ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় পাবেন এনপিপি নেতা দিসানায়েক।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি বলেন, “একটি দীর্ঘ এবং কঠিন প্রচারণার পর, নির্বাচনের ফলাফল এখন পরিষ্কার। যদিও আমি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছি, শ্রীলঙ্কার জনগণ তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি অরুনা কুমার দিসানায়েককে জন্য জনগণের পছন্দকে পুরোপুরি সম্মান করি।” সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর