রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা থেকে ৪৯ তম বিসিএসে ইংরেজি ক্যাডারে ১৪তম:সাফল্যের নেপথ্যে জীবনসঙ্গীর ত্যাগ ও অনুপ্রেরণা ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাউজানের হলদিয়ায় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  উপহার বিতরণ মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার সৌদিআরবে প্রবাসী বাংলাদেশীদের অপহরণ, ছিনতাই ও নারী কর্মীদের অশালীনতা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রদূত; ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে ছাতকের জাউয়া গ্রামের মুখ উজ্জ্বল করলেন আবু হামজা ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডারে দেশসেরা সপ্তম: খুলনার কৃতী সন্তান ইফতিয়ার হোসেন শাওনের অনন্য সাফল্য ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের

স্ব-সহায়ক দলের প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে ‘ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প’- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) চরে বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে।

এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ, কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলায় চর ব্রহ্মপুত্রে প্রতিবন্ধি ব্যক্তিদের ব্যক্তিগত উপার্জন নিশ্চিতে ২৪ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ০৩ দিন ব্যাপী ‘প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে ১৫ জন (প্রতিবন্ধি ব্যক্তি ৯ জন এবং প্রতিবন্ধি ব্যক্তির পরিচর্যাকারী ৬ জন) অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভিন কর্মশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ফ্রেন্ডশিপ এর কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধি ব্যক্তিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কাজে ‘ফ্রেন্ডশিপ’ কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর