মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

অনলাইন ডেস্ক: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে হাসপাতালে রেকর্ড ১ হাজার ২২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৭৮৬ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর