শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কাজিপুরে প্রতিবন্ধী’কে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে ২২ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) কে আটক করেছে পুলিশ।  অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার সোনামুখী গ্রামের আবুল কাসেমের ছেলে। সোমবার রাতে খোরশেদ আলমকে থানার সোনামুখী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 


অভিযোগসূত্রে জানা যায়, গত সাতদিন আগে খোরশেদ আলম প্রতিবেশী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে গতকাল সোমবার ওই প্রতিবন্ধী তার পরিবারকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগী নারীর বাবা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।


কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, মামলা হওয়ার পরে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর