শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

তাড়াশে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে মিলছে না ডিম

মোঃ মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি: / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান, তাড়াশ প্রতিনিধি:

সরকারের পক্ষ থেকে গত মঙ্গলবার ডিমের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, যা গতকাল থেকে সারা দেশে কার্যকর হওয়ার কথা ছিল। সরকার নির্ধারিত মূল্য হচ্ছে—উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা। এই হিসাবে খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম ১৪২ টাকা ৪৪ পয়সা।

কিন্তু গতকাল পাইকারি থেকে খুচরা বিক্রেতা কেউই এ মূল্যে ডিম বিক্রি করেননি। আজ বৃহস্পতিবার তাড়াশ পৌর শহরের পাইকারি বিক্রেতারা জানান, গত বুধবার রাতে খামারিদের কাছ থেকে তাঁরা প্রতিটি ডিম ১২ টাকা করে কিনেছেন এবং তা বিক্রি করেছেন ১২ টাকা ২০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা দরে। আর তাড়াশের বিভিন্ন খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি করা হয় ১৩ টাকা ৩৩ পয়সা থেকে ১৪ টাকা পর্যন্ত। তবে তাড়াশের গ্রাম পর্যায়ের বাজারের তুলনায় তাড়াশ পৌর শহরে খুচরা পর্যায়ে ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেশি বিক্রি হতে দেখা গেছে।

তাড়াশ পৌর শহরের ডিম ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন বলেন, ডিমের দাম বেড়ে যে অবস্থায় গিয়েছিল, সেখান থেকে যৌক্তিক দামে আসতে আরো দু-এক দিন সময় লাগবে। এটা এক দিনের মধ্যে ধরে বেঁধে কমানো সম্ভব নয়, যদিও উল্লেখযোগ্য হারে দাম কমছে। আমরা যত কম দামে কিনতে পারব, তত কম দামে বিক্রি করব।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, সরকার কর্তৃক ডিমের দাম নির্ধারণ করা সত্ত্বেও, বাজারে এর ছিটেফোঁটা বাস্তবায়িত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর