শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কোটি টাকার চাঁদাবাজী মামলায় গ্রেফতার গাজীপুরের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী গেদুরাজ

বিশেষ প্রতিনিধিঃ / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

নারী ও শিশু নির্যাতন, মাদক, ভূমিদস্যুতা, চাঁদাবাজীর মামলাসহ বহু মামলার অন্যতম আসামি গেদুরাজ বাহিনীর প্রধান গেদুরাজ ওরফে যুবরাজ ওরফে আব্দুল আলিম ওরফে দুধরাজকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুরের বেক্সিমকো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেক্সিমকো গ্রুপের একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ। বিভিন্ন সময় তিনি নারীদের ধরে এনে মদ্যপান ও যৌনতায় বাধ্য করে। ইতিমধ্যে মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, বেক্সিমকো গ্রুপের একটি হাউজিং প্রকল্প থেকে এক কোটি টাকা চাঁদা দাবী করেন। এসময় কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের ভেতরে অস্ত্র নিয়ে প্রবেশ করে নির্মাণ কাজের জন্য রড, সিমেন্ট-সহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল কয়েকটি ট্রাকে করে পালিয়ে যেতে সক্ষম হলেও, এসময় বেক্সিমকোর বেশ কিছু নিরাপত্তা কর্মী ছুটে এসে গেদুরাজকে আটক করে কাশিমপুর থানায় সোপর্দ করেন।

পরে তার ছেলে কাওসারসহ ৮ জনের নাম উল্লেখ করে কাশিমপুর থানায় একটি মামলার এজহার দায়ের করা হয়। কাশিমপুর ও আশুলিয়ায় নিরীহ মানুষের জমি দখলের অসংখ্য অভিযোগ জমা পড়েছে দুই থানায়। এমন কোন অপকর্ম নেই যে তার বাহিনী করে না। এসব নিউজ করায় সুযোগ পেলে সাংবাদিকদের ধরে পেটাতেন তিনি।

গ্রেফতারকৃত গেদু রাজের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এই বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন । তার বিরুদ্ধে সাভার, আশুলিয়া ও কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনটি মামলা, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, সন্ত্রাস এবং চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর