শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিংড়ায় চিকিৎসককে লাঞ্ছিত ও ধাক্কাধাক্কির ঘটনায় গ্রেফতার ২জন

নিজস্ব প্রতিবেদক : / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিবলী নোমান শুভ নামে এক চিকিৎসককে লাঞ্ছিত ও ধাক্কাধাক্কির ঘটনায় ২জন গ্রেফতার।

জানা যায়,গতকাল
সোমবার (২১ অক্টোবর) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ইটালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ জলিল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয় ও হাস্পাতাল থেকে ছাড়পত্র নিয়ে তার বাড়িতে চলে যায়।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা এগারোটার দিকে বিএনপি নেতা আঃ জলিল কে চিকিৎসার জন্য পুনরায় হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মোঃ শিবলী নোমান শুভ তাদের বলেন গতকাল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেলেন আজকে আবার নিয়ে আসসেন কেন।

সেই সময় বিএনপি নেতা আঃ জলিল এর ভাই মোঃ দুলাল হোসেন ওই চিকিৎসক এর সাথে তর্কবির্তের একপর্যায়ে চিকিৎসক কে লাঞ্চিত ও ধাক্কাধাক্কি করে।

হাসপাতাল কর্তৃপক্ষ সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনী ও সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে আব্দুল জলিল এর ভাই মোঃ দুলাল হোসেন, ও আঃ জলিল এর মেয়ে মোছাঃ মালা খাতুন কে আটক করে সিংড়া থানায় নিয়ে যায় পুলিশ। হাসপাতালে আঃ জলিল এর চিকিৎসা অব্যাহত আছে।

সিংড়া থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে দুইজন কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর