শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

জামালপুরে ১০ লাখ টাকায় পুলিশে চাকরি দিতে চাওয়া প্রতারক আবুল হায়াত গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদকঃ- / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ-

জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সময় আবুল হায়াত (৩৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩টার দিকে জেলা পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হায়াত পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদী উপজেলার চিতলিয়া পাড়া (সদাগর বাড়ি) এলাকার মৃত মলুম উদ্দিনের ছেলে।

জানা গেছে, জামালপুরে ২৯ অক্টোবর থেকে তিন দিনব্যাপী কনস্টেবল নিয়োগ পরীক্ষা চলছে। এই নিয়োগ পরীক্ষায় জামালপুর পৌরসভার তেঁতুলিয়া পাড়ার সালাহ উদ্দিনের ছেলে কামরুল হাসান শাহেদকে (১৯) ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ দেয়ার জন্য চুক্তি করেন শেরপুরের আবুল হায়াত চুক্তি অনুযায়ী প্রথমে ৫০ হাজার টাকা ও বাকি টাকা চাকরি হওয়ার পর দেয়ার কথা।

বুধবার দুপুরে পুলিশ লাইনসের ১ নম্বর গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ ঘটনায় সালাহ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান জানান, পুলিশের নিয়োগ পরীক্ষা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক আবুল হায়াতকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবুল হায়াত পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে একাধিক প্রার্থীর সঙ্গে টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন। তার মোবাইল থেকে চাকরিপ্রার্থীদের এডমিট ও বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর