বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

তাড়াশে ৩ লক্ষ ২০ হাজার টাকা মূ‌ল্যের নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

রিপোর্টারের নাম / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট এবং ৩ লক্ষ ২০ হাজার টাকা মূ‌ল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) তাড়াশ উপজেলার চরকুশাবাড়ি এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, এএসআই, এবং সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের পর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ জানান, স্রোতিজাল ও চায়না দুয়ারী জাল পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। এই ধরনের জাল ছোট-বড় সকল জলজ প্রাণীকে আটকিয়ে রাখে, যা দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার এই জালগুলো নিষিদ্ধ করেছে। ছোট মাছ সংরক্ষণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর