মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নাটোরের নবাগত জেলা প্রশাসক আসমা শাহীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের নবাগত জেলা প্রশাসক মোছাঃ আসমা শাহীনের সাথে নাটোর জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১.৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় নাটোরের নবাগত জেলা প্রশাসক আসমা শাহীন দূর্নীতির বিরুদ্ধে এবং দূর্নীতি দূর করতে সততার সাথে কাজ করার অভিব্যাক্তি প্রকাশ করেন। আর এসব কাজে তিনি সাংবাদিকদের সহকর্মী হিসেবে সহযোগিতা চান। সেই সাথে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নাটোর জেলা বনলতার শহর হিসেবে পিরিচিত এই জেলার উন্নয়নে যা কিছু করার দরকার তিনি তা করবেন বলে জানিয়েছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সকল প্রকার সন্ত্রাস ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান, অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা দূরীকরণে জেলা প্রশাসকের পদক্ষেপ প্রত্যাশা করেন। তারা সকল প্রকার সমস্য দূর করতে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর