শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর 

চৌহালী প্রতিনিধি : / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে আজ সকাল ৯ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের খুঁটির টানার তারের সাথে পাথরবাহী ট্রাকের পিছনের সাথে বেজে যাওয়ায় বিদ্যুতের খুঁটির উপরের অংশ তিনটা ট্রান্সফরমার সহ বিদ্যুতের খুঁটি ভেঙে  গিয়ে খুটির নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। সিএনজির ভিতর যাত্রি ও চালক না থাকায এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই দুর্ঘটনার স্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, এনায়েতপুর যমুনা নদীর বাঁধ রক্ষার কাজে ব্যবহৃত একটি পাথর বোঝাইকৃত ট্রাকের সাথে বিদ্যুতের খুটির তারের সাথে বেজে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় । বিদ্যুৎ কর্মী ও স্থানীয় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে বিদ্যুৎ থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন ।

বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার কারণে ওই এলাকায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

সাত্তার আব্বাসী
০১৭১১৪৭৫৭৫২
০৭.১১.২০২৪ই;।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর