শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস

সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটি’র সভায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় সম্পাদক সেলিমের উপর হামলা

স্টাফ রিপোর্টার:: / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

জেলায় আইনশৃঙ্খলা কমিটি’র সভায় চাঁদাবাজীর প্রতিবাদ করায় কয়লা ও চুনাপাথর ব্যাবসায়ীর অফিসে ডেকে নিয়ে হামলা করেছেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদারকে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ শহরের পানামা গলির ব্যাবসায়ীর অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দুজনকে আসামী করে অভিযোগ দাখিল করা হয়েছে। তারা হলেন অচিন্তপুর গ্রামের মুত মনতাজ আলীর ছেলে সামছুল হক ও তাহিরপুর উপজেলার জারু চেয়ারম্যানের ছেলে সবুজ আলম। এছাড়া আরো অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে। জানাযায়, গত ১০ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি’র সভায় বড়ছড়া,চারাগাও ও বাগলী শুল্ক স্টেশনে চাঁদাবাজী বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার। তার এ বক্তব্যে ফুসে উঠেন ব্যাবসায়ী শামসুল হক।

মঙ্গলবার দুপুরে তিনি অফিসে ডেকে নিয়ে বলেন আইনশৃঙ্খলা কমিটি’র সভায় এমন বক্তব্য কেন প্রদান করলেন কারন জানতে চান। এও বলেন এরকম বক্তব্য ভবিষ্যতে প্রদান করিলে হাত কেটে নেয়া হবে। কোন দিন শুল্কস্টেশন নিয়ে কথা বলবানা।

এসময় সম্পাদক সেলিম শালিন ভাষায় প্রতিবাদ জানালে তিনি তেড়ে এসে কিল ঘুষি দিতে শুরু করেন। এ সময় তার সাথে থাকা সবুজ ও অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যাক্তি হামলা চালায় এবং সাথে থাকা তিন লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ বিষয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর