মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বাগমারায় তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল  ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়ায় তাহ্ফিজুল ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর -২৪) বিকেলে এ মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগমারা উপজেলার আমির জনাব মোঃ কামরুজ্জামান (হারুন)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইকরা কিন্ডার গার্ডেনের পরিচালক হাফেজ মোঃ আঃ রহমান। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, হাফেজ মাওলানা আব্দুল রশিদ। তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী তাওহিদুল ইসলাম মুমিন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মোঃ কামরুজ্জামান (হারুন) বলেন, ইসলাম তার নিজস্ব গতিতে চলবে।পবিত্র কুরআনের নির্দেশনা মোতাবেক আমাদের জীবন-যাপন করতে হবে। বগমারায় এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক  শেখ মোঃ শরিফুল ইসলাম, মাওলানা মাহাবুর রহমান, মহিদুল ইসলাম, হাফেজ বাবুল হোসেন, হাফেজ বেলাল হোসেন, মাওলনা আলামিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, শাহার আলী, গোলাম মোর্তোজা, মাইনুল ইসলাম, জালাল উদ্দিন, মজিবর রহমান, সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর