বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

বাকেরগঞ্জে বসতবাড়ি দখল , ভাংচুর, লুটপাট, গ্রেফতার -২

রিপোর্টারের নাম / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

 

এম এইচ কামাল

বরিশালের বাকেরগঞ্জে একটি বসত বাড়ি দখল, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার কলসকাঠি ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের খোকন দাশের বাড়িতে। এ ঘটনায় হাসনাত ওরফে টুটুল ও সেলিম খান নামের দুইজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিশ গ্রামের মৃত আ: হকের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার(৬ মে) প্রাণ কুমার দাশ নামের একজন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী বীথিকা রানী দাশ জানান, কলসকাঠির বিধান কুমার দাশ পরিবার দীর্ঘ ৬০ বছর যাবত একটি বাড়িতে বসবাস করে আসছে। গত ২রা মে শুক্রবার স্থানীয় মৃত হক খানের ছেলে খোকন খান,টুটুল খান ও মনির খানের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয় ওই বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক সিমানা পিলার স্থাপন করতে থাকে। এসময় বাড়িতে থাকা লোকজন তাদের বাধা দিলেও তারা তা গ্রাহ্য না করে তাদের দখল চালিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের মধ্যস্ততায় আগামী ২০ মে স্থানীয়ভাবে শালিস মীমাংসার মাধ্যমে বিসয়টি সমাধানের দিন ধার্য্য করা হয়।
তারা ওই শালিস মিমাংসাকে অগ্রাহ্য করে মঙ্লবার (৬ মে) পূনরায় ১ শতাধিক পুরুষ, মহিলা ( বোরখা পরা) নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় বিধান দাশের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ঠাকুর মন্দির ভাংচুর করে নদীতে ফেলে দেওয়া হয় ও বাড়িতে থাকা মহিলাদের মারধর করা হয়।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক ( এস আই) রফিকুল ইসলাম বলেন, কলসকাঠিতে একটি বাড়িতে হামলা ও দখলের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর