সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

সাংবাদিকদের অধিকার আদায়ে আগামীর রূপরেখা ঘোষণা বিএমএসএফ-এর

বিশেষ প্রতিনিধিঃ / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর। জাতীয় সংগীত, এক মিনিট নীরবতা ও বিএমএসএফের নিজস্ব সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের।

বক্তব্য রাখেন—ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খান, রফিকুল ইসলাম, আমির হোসেন,,বীর মুক্তিযোদ্ধা ও যমুনা টিভির সাংবাদিক দুলাল সাহা,দ্য এক্সাম্পল সম্পাদক মিজানুর রহমান মোল্লা,,সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, জসীম উদ্দীন চাষী, জহুরুল হক জহির,,সাবেক যুগ্ম সম্পাদক ড. তাওহীদ হাসান, খোকন আহমেদ হীরা,গাউছ উর রহমান, সৈয়দ খায়রুল আলম, শফিকুল ইসলাম,
নুরুল হুদা বাবু, তারিক লিটু, জাকির হোসেন, শাহাদাত হোসেন শাওন-আজাদ হোসেন আওলাদ মিয়া, ইসহাক চৌধুরী, হাসনাত তুহিন,মোঃ সাদ্দাম গনি, মোস্তাফিজুর রহমান মিরাজ,মুশাহিদ আলী, ইউসুফ আলী খান, নাজমুল হক”ভুইয়া কামরুল হাসান সোহাগ এবং সাংবাদিক-গবেষক এস এস রুশদী। সঞ্চালনা করেন মোঃ আল মাসুম খান।

বক্তাদের বক্তব্যে উঠে আসে:~বিএমএসএফ হলো একমাত্র ট্রাস্টি বোর্ড পরিচালিত সাংবাদিক সংগঠন। আর্থিকভাবে দুর্বল হলেও সংগঠনটি নিয়মিত নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। সাংবাদিক সুরক্ষা আইন, নিয়োগ নীতিমালা ও বেতন কাঠামো বাস্তবায়ন এখন সময়ের দাবি। ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার ও গণমাধ্যম কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান। সভাপতির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন:_“১৩ বছর ধরে সংগঠনটিকে সন্তান হিসেবে আগলে রেখেছি। পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ও কার্যকরভাবে সাংবাদিকদের পাশে থাকবো।”

বিএমএসএফ-এর ভবিষ্যৎ অঙ্গীকার: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারি চাপ,,নিয়োগ ও বেতন কাঠামো বাস্তবায়ন,নির্যাতিত সাংবাদিকদের আইনি ও আর্থিক সহায়তা,,সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ,,বিভাগভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা,,দেশে-বিদেশে সাংবাদিকদের অধিকার নিয়ে সোচ্চার কণ্ঠস্বর,,বক্তারা বলেন, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রান্তিক সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। বিএমএসএফ অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর