বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

রিপোর্টারের নাম / ২৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

এম এইচ কামাল: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিনকে পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম।

২৩/৮/২০২৫ ইং শনিবার বিকেল ৪ টায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন কর্মী সমাবেশে এ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহামুন্নবী তালুকদার। জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য মেহেদী হাসান শাওনসহ পাদ্রীশিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ নেতাকর্মীরা।

এ সময় অধ্যাপক ফিরোজ আলম তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সকল কর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করে জামায়াতের কর্মী সমর্থক বৃদ্ধি করার আহবান জানান। সাধারণ মানুষের ভিতরে ব্যপক গণসংযোগ করার পরামর্শ দেন। সকলকে নিয়ে জামায়াত প্রার্থীকে বিজয় করে আনার জন্য সবাইকে একসাথে কাজ করতে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর