রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশের ছেলে নাজমুল রায়গঞ্জে নিখোঁজ মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

রিপোর্টারের নাম / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ। এই ম‌র্মে তার এক সহকর্মী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রোববার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার (ওসি) এস এম মাসুদ রানা। নিখোঁজ নাজমুল ইসলাম (২৬) তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছে‌লে।

ওসি আরও বলেন, “এ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেছেন।

তাতে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন। “তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল। সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”

তার ধারনা, দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর