সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

আহমদ নগর উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও ক্লাস পরিদর্শন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।

গাছ বিতরণের পাশাপাশি (ইউএনও) আশরাফুল আলম রাসেল শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং তাদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম,আহমদ নগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন,”বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর