সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন করে মানবন্টন

সাংবাদিক এম,দিদারুল আলম / ১৭২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০।

অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।

এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।©


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর