বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ভুরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর ) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান।

ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা নয়ন মিয়া প্রমুখ।

পরে আমন্ত্রিত অতিথিরা প্রাণি সম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হবে।
######
নাহিদুল ইসলাম নাহিদ
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৬-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর