বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় ছাত্র শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির ভুরুঙ্গামারী উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং যুগ্ম সমন্বয়কারী মোরশেদুর রহমান আনিস, ২ নং যুগ্ম সমন্বয়কারী শামীম সারওয়ার, সদস্য নাহিদ হাসান প্রিন্স।

সভায় উপজেলা জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব হাসান মাহমুদ জয়ের সঞ্চালনায় আহ্বায়ক আহসান হাবীব লিংকনসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের অধিকার ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় থেকেই জাতীয় ছাত্র শক্তির যাত্রা শুরু। আমরা নতুন প্রজন্মকে ইতিবাচক রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে চাই। সংগঠনকে সুসংগঠিত করে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম বিস্তার করা হবে।

মাহফুজুল ইসলাম কিরণ বলেন, জাতীয় ছাত্র শক্তি আমাদের সংগঠনের প্রাণ। তরুণরা দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাদের আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গঠিত হওয়ার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন আরও বেগবান হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০১-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর