সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

শজিমেক- হাসপাতালে এ্যানেস্থেসিয়া বিভাগের উদ্যোগ সিপিআর কর্মশালার উদ্বোধন

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের উদ্যোগে “Workshop on CPR” কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্ট ও রেসপিরেটরি অ্যারেস্ট–পরবর্তী দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার কৌশল স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মহসীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ আবু জাহেদ মোঃ ফিরোজ। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দীন হায়দার রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ আমিনুর রহমান হীরা, ডাঃ ইকবাল হোসেন, ডাঃ অর্নিবান, ডাঃ রফিকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় সিপিআর অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। হাসপাতালের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

কর্মশালার পরবর্তী অংশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধাপে ধাপে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও আয়োজকরা জানান।

উক্ত সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন,
এ্যানেস্থেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর