শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর পঞ্চগড় প্রেসক্লাবের পক্ষ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা শেরপুরে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু,অলৌকিকভাবে বেঁচে গেল শিশু  রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন সিকদার ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না বালু উত্তোলন সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বন বিভাগের দৃষ্টি এড়িয়ে,অভয়ারণ্যে থাকা অবৈধ নৌকাগুলো,লোকালয়ে আসার দিন গুনছে। নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ঝিনাইগাতীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

২০ ফেব্রুয়ারি শেরপুরের ঝিনাইগাতীতে  ভোর হতে অবৈধ বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসন শেরপুরের উদ্যোগে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইগাতীতে কোন ভাবেই বন্ধ হচ্ছে না বালু লোপাট!

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কোন ভাবেই সরকারি নদী নালা খাল ও পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

 

অভিযানকালে একটি পার্শ্ববর্তী উপজেলা হতে পরিবাহিত বালুভর্তি ট্রলি আটক করা হয়েছে। এছাড়া ঝিনাইগাতী উপজেলার রাংগামাটিয়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ভেঙে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়েছে এবং প্রায় ১০০০ ফুটের অধিক পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের  ৮এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী, শ্রীবরদী,উপজেলা সকল বালুমহাল বিলুপ্তি  ঘোষণা করা হয়।

 

শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিনিধিকে বলেন,জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর