শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ

আরাফাত আবির / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আরাফাত আবির বাকেরগঞ্জ : পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে নিয়ামতি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ১৪ নং নিয়ামতি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনাদের আস্থা ও সহযোগিতায় এই ইউনিয়নের উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামী দিনেও নিয়ামতি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও নিয়ামতি ইউনিয়নের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি।

ঈদ মোবারক। সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদে কাটুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর