মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

এখনো সন্ধান মেলেনি আওয়ামীলীগ নেতা মোঃ নোরাব আলীর

রিপোর্টারের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজের প্রায় ৩ দিন পার হয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের বাসিন্দা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মো: নোরাব আলী। গত ১০ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে সিলেটের জিন্দাবাজারে শপিং করতে গিয়ে তিনি আর ফিরে আসেন নি। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। নিখোঁজ মোঃ নোরাব আলীর পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তাকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মোঃ নোরাব আলী স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর