বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

রাস্তায় অজ্ঞান রাইড শেয়ারিং চালক, শুশ্রূষা শেষে হাসপাতালে পাঠালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

হাসিবুর রহমান (৩২)। জীবিকার তাগিদে বরিশাল থেকে ঢাকায় এসেছেন প্রায় এক বছর। ইট পাথরের এই শহরে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন।

রাইড শেয়ারিংয়ের যাত্রী নিয়ে ( ৩ এপ্রিল ) বুধবার রাজউক ক্রসিংয়ে আসেন হাসিবুর।

সেখানে যাত্রী নামিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান। এমন পরিস্থিতিতে এক মুহূর্ত দেরি না করে রাইড শেয়ারিং চালকের কাছে ছুটে যান পাশেই দায়িত্ব পালন করা ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের পুলিশ সদস্য মোহাম্মদ মাহবুব রশিদ। দেখেন, তার বাম পা ও বাম হাত অর্থাৎ শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। কোন ভাবেই তিনি দাঁড়াতে পারছিলেন না।

এঅবস্থায় মাহবুব তৎক্ষণাৎ অন্য পথযাত্রীর সহায়তায় নিয়ে তাকে আসেন ট্রাফিক পুলিশ বক্সে। সেখানে তার মাথায় পানি দেন এবং একজন নার্স ডেকে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় পুলিশ সদস্য মাহবুব একটি অ্যাম্বুলেন্স ডাকেন ও তার আত্মীয়-স্বজনকে খবর দেন। অ্যাম্বুলেন্সটি আসা মাত্রই তাকে অ্যাম্বুলেন্সযোগে আগারগাঁওয়ে নিউরো সাইন্স হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ঘটনায় হাসিবুরের ছোট ভাই রিফাত ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। বৃহস্পতিবার এই প্রতিবেদককে জানিয়েছেন, তার ভাই এখন অনেকটা সুস্থ ও তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো.শইমী ইমতিয়াজ জানান, মহানগরীতে সুষ্ঠু যানবাহন চলাচল নিশ্চিত করার পাশাপাশি সব সময় সম্মানিত মহানগরবাসীর প্রতি এ ধরনের মানবিক দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর