মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বিনুর অর্থে সবাই হাতের মুঠোয়

নিজস্ব প্রতিবেদক / ৬৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪




সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নবী নেওয়াজ খাঁন বিনুর
অর্থে সবাই যেন হাতের মুঠোয় এসেছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ক্ষমতাশীল বড় একটি অংশ তার পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন লোকচক্ষু আড়ালে থাকলেও হঠাৎ নবী নেওয়াজ খাঁন বিনুর উল্লাপাড়ার রাজনীতিতে আগমন ঘটে। বিনু তার বিপুল পরিমাণে অর্থ ব্যবহার করে সবাই কে নিজের করে নিয়েছেন। আওয়ামী লীগে তার কোন অবদান, মিছিল মিটিং এ দেখা না গেলেও বর্তমানে হঠাৎ সৃষ্টি হওয়াতে সকলেই বিস্মিত হয়েছেন। তবে তার আওয়ামী লীগের রাজনীতিতে পদ না থাকলেও বিতর্কের কমতি নেই। কিছুদিন আগে তার একটি ভিডিও এবং ছবি ফেজবুকে ভাইরাল হয়, সেখানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বক্তব্য দিচ্ছেন পাশেই বসে আছেন নবী নেওয়াজ খাঁন বিনু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়তের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলি সহ ৩ শতাধিক জামায়াতের নেতাকর্মী। এই ছবি এবং ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হয়, তখন সাধারণ মানুষের মাঝে প্রশ্ন জাগে নবী নেওয়াজ খাঁন বিনু আওয়ামী লীগের রাজনীতি করে নাকি গোপনে অন্য কোন দলের।

তার এমন কর্মকান্ডে বিব্রত হয় আওয়ামী লীগ। বিষয়টি বিভিন্ন পত্রিকা চলে আসে। এমন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নবী নেওয়াজ খাঁন বিনু বৃহস্পতিবার উল্লাপাড়া পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। সেখানে নিজেকে আওয়ামী লীগ হিসেবে দাবি করেন এবং বলেন জামায়াত সংশ্লিষ্টতা প্রশ্ন ওঠে না, সকলের কাছে ভোট চাওয়ার অধিকার আছে।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিউল আলম হ্যাভেন, আওয়ামী লীগ নেতা আছাদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর