বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশ পোষ্টের আনোয়ার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪


সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পোষ্টের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি এই সম্মাননার জন্য তাকে মনোনীত করেন।

শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক। বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড. মো. আবু তারিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সাংবাদিক হিসেবে আনোয়ার আইসিটি, বিজনেস, ট্যুরিজম, ও পরিবেশ নিয়ে কাজ করছেন। তিনি আইসিটি জার্নালিষ্ট ফোরাম, চট্টগ্রাম জার্নালিষ্ট ফোরাম- ঢাকা এর সদস্য এবং দপ্তর সম্পাদক হিসেবে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টারস ফোরামে দায়িত্ব পালন করছেন।

পুরষ্কার প্রাপ্তির উপলক্ষে সাংবাদিক আনোয়ার বলেন, “যে কোনো স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি করে। ভবিষ্যতে, আমি দেশ ও জাতি গঠনের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা পালন করব।”

সাংবাদিকতার পাশাপাশি আনোয়ার বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের হয়ে দারিদ্রতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষার প্রসারে কাজ করছেন।


পেশাগত দায়িত্ব পালনে তিনি ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। তাছাড়া বিভিন্ন আর্ন্তজাতিক সভায় যোগদান করার জন্য তিনি ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও যুক্তরাজ্যেও ভ্রমণ করেছেন।

পরে বাংলাদেশ-ভারতের বরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন দুই দেশের বরেণ্য শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর