রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

সারিয়াকান্দিতে ৬৩ টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: / ৩২১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬৩ টি অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৯ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীতে অভিযান পরিচালনা চালিয়ে ৬৩টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। পরে সেগুলো জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো.গোলাম মোর্শেদ বলেন,অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। অভিযান পরিচালনাকালে প্রতিটি মাছ ধরার নৌকা তল্লাশী করে কোন প্রকার ইলেকট্রিক ডিভাইস পাওয়া যায়নি। মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর