সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির দলীয় সাইনবোর্ড লাগানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল এ সাইনবোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস অভিযোগ করে বলেন, ৫ আগস্ট বিকেলে প্রথমে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীরা। এরপর ৬ আগস্ট রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে।


তবে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিমসহ মূল ধারার বিএনপি নেতারা এই দখলের সঙ্গে জড়িত নন।

বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করে আব্দুল লতিফ বিশ্বাস আরো বলেন, ‘কার্যালয়ের এই জায়গাটি কিনে ২০১৭ সালে ভবন নির্মাণ করে আওয়ামী লীগের কার্যালয় বানিয়েছি। এটা আমার নিজস্ব সম্পত্তি।’

এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাক মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা যায়নি।


এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘অন্য কোনো দলের কার্যালয় দখল করার পক্ষে আমরা নই। রাজ্জাক মণ্ডল বিএনপির বহিষ্কৃত নেতা। এখনো তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। আওয়ামী লীগ কার্যালয় দখল তিনি নিজ দায়িত্বে করেছেন।
এটার দায় বিএনপি নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর