বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত

বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক এমপি রায়হান গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪


রাজশাহীর চারঘাটে আওয়ামীলীগের সাবেক এমপি ও সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রায়হানুল হককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন।


জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচী গনতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসুচী চলছিল। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগষ্ট স্বৈরশাষক শেখ হাসিনা পালিয়ে গেলে চলতি মাসের ৫ আগষ্ট নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে স্বৈরশাষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুল হক, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ও সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় এজাহার নামীয় আসামী চারঘাট-বাঘার সাবেক সাংসদ রায়হানুল হককে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ।
চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রণব কুমার সরকার বলেন, সাবেক সাংসদ রায়হানুল হক রায়হানকে আপতত পুঠিয়া থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর