মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

কামারখন্দে আওয়ামীলীগ নেতা জামাই-শ্বশুড় মিলে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে

তাড়াশ টাইমস / ৪২০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

  • নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের কামাখরন্দে ঝাটিবেলাই ফুলজোড় নদী থেকে প্রভাব খাটিয়ে বাংলা ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন করছে জামাই-শ্বশুড়। উত্তোলণকৃত বালু পাইপের মাধ্যমে মানুষের বাড়ীর নীচু স্থান ভরাট করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শ্বশুর সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা গাজী হাসান খসরু খান ও তার জামাতা ইউসুফ আলী। স্থানীয়রা বলছেন, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা। এ অবস্থায় এলাকাবাসী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু উত্তোলন বন্ধসহ জামাই-শ্বশুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন দাবী জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, জেলা আওয়ামীলীগের সদস্য ও শহরের রহমতগঞ্জ এলাকার বাসিন্দা গাজী হাসান খসরু ও তার জামাতা ইউসুফ আলী ওয়েস্টার্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব ঠিকাদার হিসেব্ েনদী খননের কাজ নেন। নিয়ম অনুযায়ী হাইড্রোলিক ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করে স্তুপ করে রাখতে হবে। এরপর ওই বালু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনর অনুমতি সাপেক্ষে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করতে হবে। বিক্রির অর্থ জমির মালিক এবং সরকারী কোষাগারে জমা দিতে হবে। কিন্তু জামাই-শ্বশুর কাজ নেয়ার পর থেকে সম্পুর্ন অবৈধভাবে নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে সরাসরি স্থানীয় বাসিন্দাদের বাড়ীর কাজের জন্য নীচু জমি ভরাট করে দিচ্ছে। ৫ টাকা সেফটি হিসেবে বালু বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন জামাতা-শ্বশুর। তাদের কাজে স্থানীয় আরেক আওয়ামীলীগ নেতা দাবী করা ঝন্টু ও তার কয়েকজন সহযোগী সহযোগিতা করছেন। আর এ কাজের জন্য ঝন্টু মোটা অংকের টাকা পার্সেন্টেন্স নিচ্ছেন।

 

স্থানীয় আওয়ামীলীগ নেতা ঝন্টু বলেন, গাজী হাসান খসরু খান ও তার জামাতা ইউসুফ আলী বালু উত্তোলন করছেন। আমি শুধু যাদের মাটি লাগবে তাদেরকে ঠিক করে দিচ্ছি। এতে আমাদের কিছুটা কমিশন দেয়া হয়।
এ বিষয়ে ইউসুফ আলী জানান, সাব ঠিকাদার হিসেবে বালু উত্তোলন করা হচ্ছে। বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে মানুষের বাড়ী করার জন্য ভরাট করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে কোন সদুত্তর না দিলেও নিউজ না করার জন্য অনুরোধ করেন।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা জানান, ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর