সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

কাজিপুরে নারীর সমস্যা সমাধানের নিমিত্তে উঠান বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪



মোঃশফিকুল ইসলাম, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় গ্রামীন সুবিধা বঞ্চিত নারীর সমস্যা সমাধানের নিমিত্তে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪ মার্চ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার পৌরএলাকায় বিয়াড়া চরপাড়াতে উপজেলা তথ্য সেবা অফিসার মৌসুমি বসাক এর আয়োজনে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন । রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী ।

মুল বিষয়টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা( তথ্য আপা) মৌসুমি বসাক। উক্ত উঠান বৈঠকে আলোচকরা বাল্য বিবাহের কুফল, যৌতুক, নারী নির্যাতন, স্বাস্থ্যসেবা, ই- কমার্স সেবা,লাল সবুজ ডটকম এর মাধ্যমে নিবন্ধন, বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে তথ্য প্রদান,অনলাইন সেবা,আইনী পরামর্শ , শিক্ষা, ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রদানসহ নানা বিষয় নিয়ে আলোকপাত করেন। উক্ত উঠান বৈঠকে অংশ নেওয়া ৫০ জন নারীদের কে ১০০ টাকা করে সন্মানিও নাস্তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী রত্না খাতুন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর