মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

ইফটিজারদের পক্ষ নিয়ে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি আ.লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক / ৪০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জের এনায়েতপুরে আলোচিত স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় সংবাদ প্রকাশ করায় ইভটিজারদের পক্ষ নিয়ে একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) এবং তার সহযোগীদের বিরুদ্ধে।


এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক স্বপন মির্জা পরিবারসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ ফেব্রয়ারী বিকেলে আমার চাচা বাবু মির্জার মেয়ে স্থানীয় আইসিএল স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও গিয়ে বাবু মির্জার উপর হামলার ঘটনা ঘটে। ওইদিন ঘটনাস্থল থেকে ইভটিজার আজিজুল ইসলাম হৃদয় ও তার সহযোগী স্থানীয় আওয়ামীলীগের এক নেতাসহ ৪জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আসামীদের ছাড়াতে থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) ও তার সহযোগীরা কলেজের ছাত্রছাত্রী এবং দলীয় নেতা-কর্মীদের প্রভাবিত করে থানার সামনে সড়ক অবরোধ করে। ইভটিজারদের পক্ষ নেয়ার ঘটনায় আওয়ামীলীগ নেতাদের নিয়ে একুশে টেলিভিশনসহ দেশের শীর্ষ সকল গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জেরে আমিনুল ইসলাম আল আমিন ও তার সহযোগীরা স্বপন মির্জা এবং বাবু মির্জাসহ তাদের পরিবার নিয়ে ফেসবুকে কুরুচিপুর্ন অশ্লীল, ভয়ভীতি মুলক পোস্ট দেয়। দলীয় কার্যালয়ে মিটিং করে চরম শিক্ষা দেবে বলে হুশিয়ারী দেয়।


স্বপন মির্জা বলেন, ৭ মার্চ উপলক্ষে এনায়েতপুর থানা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আমিনুল ইসলাম আল আমিন (লালবাবু) বলেন, আমাকে ও মামলার বাদী বাবু মির্জাকে মেরে এলাকা ছাড়া করবে। আমাদেরকে চাকুরিচ্যুত করা এবং আমাকে নিয়ে নোংরা পোষ্টার সাঁটানোর হুমকি দেন। আমি ও আমার পরিবার এসব হুমকির জন্য নিরাপত্তাহীনতা রয়েছে। তাই এ বিষয়ে থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছি।


এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্বপন মির্জা একটি সাধারণ ডায়রী করেছেন। তার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আল-আমিন ওরফে লালবাবুকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর