শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ স্পেন কাতালোনিয়া বিএনপির (আংশিক) কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন তরুণ নেতা লায়েবুর রহমান ভুরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন কোরবানি ঈদে পশুর চামড়া শিল্প রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন আঞ্জুমানে আহমদিয়া ট্রাস্ট; *ঈদুল আযহার শুভেচ্ছা বাণী** দিনাজপুরে এসএসএস-এর পক্ষ থেকে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য সদস্যকে আর্থিক অনুদান প্রদান সাইবার ট্রাইব্যুনালে মামলা: ‘চাউল পড়া’ দিয়ে চুরির অপবাদ

সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি / ৩০৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

সারাদেশের মত বগুড়ার সারিয়াকান্দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সারিয়াকান্দি ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে সামাল দেয়া হয় তার কয়েকটি মহড়ার আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই জায়গায় এসে শেষ হয় এবং উপজেলা হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মুন্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম। এসময় উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির, ফায়ার সার্ভিসের সাব অফিসার মাসুদ পারভেজ, রেজউনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর