মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

উল্লাপাড়ায় হজ্ব এজেন্সি মালিকের টাকা ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচারে মামলা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হজ্ব এজেন্সি মালিকের টাকা ছিনতাইয়ের অভিযোগে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। স্বজন ট্রাভেলস এন্ড ট্যুরস্ এর মালিক উপজেলার বিনায়েকপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ বাদী হয়ে ৩ জনকে আসামি করে গত ২৬ ফেব্রুয়ারী-২৪ ইং তারিখে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং -৩৭/২৪। আগামী ১৪ মার্চ তারিখের মধ্যে উল্লাপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার আসামিরা হলো- উপজেলার বিনায়েকপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ আবু তালেব (৪২), মোঃ জাকির হোসেন (৩৮) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিশলুটি গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৬)।
বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লেখিত আসামিরা আমি হজ্ব এজেন্সির ব্যবসা করি বলে মাঝেমধ্যেই চাঁদার দাবি করে আসছিল। ঘটনার দিন উপজেলার উধুনিয়া এলাকা থেকে হজ্জের টাকা কালেকশন করে বাড়ী ফেরার পথে কায়ড়া বাজারের পাশে আসামিরা বাদীর মোটরসাইকেলের গতি রোধ করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার ব্যাগে থাকা সাড়ে ৭ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
মামলার বিবাদী মোঃ আবু তালেব এ সব ঘটনা অস্বীকার করে বলেন, আমার ভাগ্নি জামাই সাইফুল ইসলামকে কয়ড়া ফাজিল মাদ্রাসায় প্রভাষক পদে চাকুরী দেওয়ার কথা বলে সুপার সামাদ সাক্ষী প্রমাণের ভিত্তিতে সাড়ে ২১ লক্ষ টাকা নেয়। পরে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেন।
 উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের একটি এফ. আই.আর পেয়েছি। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন আদালতে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর