সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই প্রেমিকের সঙ্গে যোগসাজশে প্রাক্তন স্বামীর ফ্ল্যাট দখলের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনায় অপসংস্কৃতি ও দারিদ্র্য বিমোচনে যা ভূমিকা রাখবে; চট্টগ্রামে মানবিক ফাউন্ডেশন #হাসির# এক যুগ পূর্তি উদযাপন; টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি / ২৩২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪


নাটোরের বাগাতিপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহতের সাত দিন পর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজশাহীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মারিয়াতুল জান্নাত ওরফে সোনালী (১৫)। সে উপজেলার ছোট পাঁকা গ্রামের মতিউল ইসলামের মেয়ে এবং পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানায়, গত ৮ মার্চ চাচাত ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী রাজশাহীর বাঘার আড়ানী বাজারে যাচ্ছিল।

পথিমধ্যে মালঞ্চি-আড়ানী সড়কের নাসিরের মোড়ে বিপরীত দিক থেকে আসা অপর এক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোনালী গুরুত্বর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরিবারের লোকজন পরবর্তীতে তাকে মিশন হাসপাতাল ও পরে রয়েল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্থানীয় ইউপি মেম্বর আমিনুল ইসলাম মুকুট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর