বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

চাঁদাবাজির সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪



রাজধানীর কদমতলী এলাকা থেকে চাঁদাবাজির সময় কিশোর গ্যাং চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আল আমিন (১৯), মুজাহিদ হোসেন রনি (১৮), আব্দুর রহমান (২৩), মেহেদী হাসান হৃদয় (১৮), আহাদুর রহমান জয় (১৮) ও তানজিন হোসেন (১৮)।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এম জে সোহেল জানান, পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা সাজেদা বেগম (৪৫) বাড়ি ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

গত ২ নভেম্বর বিকেলে ১৩-১৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য সাজেদার বাড়িতে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

সাজেদা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

গত ৪ এপ্রিল কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা পুনরায় সাজেদার বাসায় এসে চাঁদা দাবি করেন। ঘটনাটি জানতে পেরে অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাং চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এ কিশোর গ্যাংয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর