বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪



সিরাজগঞ্জে তাড়াশ অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মোঃ নূরে আলমের উদ্যোগে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে ৫০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বুধবার (১০ এপ্রিল) সকালে থানা গ্রাউন্ডে গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড অনুষ্ঠান শেষে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সাপ্তাহিক প্যারেডে তাড়াশ থানার ৮টি ইউনিয়নের ৫০ জন দফাদার ও চৌকিদারের উপস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তাড়াশ থানার (ওসি) তদন্ত মোঃ নূরে আলম।

এসময় তিনি বলেন, চৌকিদার ও দফাদারদের এলাকার সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিক থানাকে অবহিত করা, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিয়ে, মাদকের সংবাদ থানাকে জানানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সকলকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনসহ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। প্যারেড শেষে (ওসি) তদন্ত মোঃ নূরে আলম সকল বিট কর্মকর্তাদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

প্রতিটি উপহার প্যাকে ছিলো পোলাওর চাল, তেল, চিনি, সেমাই ও দুধ ।

এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার এস.আই. মোঃ আব্দুস সালাম, এস. আই. মো আলমগীর হোসেন, এ.এস.আই মোঃ মোতাসিম বিল্লাহ, এ.এস.আই নাজনীন আক্তারসহ

অন্যান্য অফিসারদের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্যদের কর্মতৎপরতার প্রশংসা করেন এবং আগামী ঈদ উল আযহা পর্যন্ত তাড়াশ উপজেলার ২০ টি পয়েন্টে চুরি-ডাকাতি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্যসহ চলমান নৈশকালীন নিরাপত্তায় স্ট্যাটিক পেট্রল ডিউটি অব্যাহত রাখার নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর