বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

অপহরনের পর মুক্তিপন না পেয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যা-আটক ৫

নিজস্ব প্রতিবেদক / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪


সিরাজগঞ্জের তাড়াশে অপহরনের মুক্তিপন না পেয়ে মারুফ হাসান নামে এক শিশু ছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-১২ ৫জনকে গ্রেফতার করেছে। পরে তাদের দেয়া তথ্যমতে ঈদের দিন সকালে তাড়াশের ঝুরঝুরি বাজারের তালুকদার সুপার মার্টেকের পিছনে পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। হত্যাকান্ডের শিকার মারুফ হাসান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও সলঙ্গা হাফিজিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র।


র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন জানান, গত ৫ এপ্রিল বিকেলে ঝুরঝুরি বাজার থেকে মারুফ হাসান নিখোঁজ হয়। পরিবারের স্বজনরা খোজাখুজি করে না পেয়ে রাতে তাড়াশ থানায় সাধারন ডায়েরী করে।

এরপর র‌্যাব শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। র‌্যাব-১২ সদস্যরা দফায় দফায় অভিযান চালিয়ে আবুল হাসেম, রফিকুল, আল-আমিন, ওমর ফারুক ও কায়সা হোসেনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যমতে আজ ঈদের দিন সকালে বাজার পরিত্যক্ত সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা ছেলেটির মুক্তির জন্য ৬লক্ষ টাকা দাবী করেছিল। না দেয়া তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি হত্যার পরেও অপহরনকারীরা মুক্তিপন দাবী করে আসছিল। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর