মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

কাজিপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিল সিরাজীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি দুই প্রার্থীর অভিযোগের ভিত্তিতে আরেক প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজীকে শোকজ করা হয়েছে।

রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পত্রে আগামী ৩ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস হতে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে উল্লেখ করা হয়েছে, আনারস প্রতিকের প্রার্থী খলিলুর রহমান সিরাজী তার কর্মী সমর্থকদের দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে অপর দুই প্রতিদ্বন্ধি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া প্রতিক) নির্বাচনী প্রচারনায় বাধা প্রদান ও তাদের কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করছেন। যার ভিডিও ফুটেজসহ নির্বাচন অফিসে অভিযোগ করা হয়েছে। এছাড়াও এ সংক্রান্ত বিষয়ে কাজিপুর থানায় সাধারন ডাইরীও করেছেন তারা। যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩, ১৮ ও ৩১ এর পরিপন্থি।

এ অবস্থায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে পত্র প্রাপ্তির ৩দিনের মধ্যে তাকে লিখিত ভাবে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর