বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

জয়পুরহাটে তিন উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠ গরম।

এম.এ.জলিল রানা,জয়পুরহাট: / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪


জয়পুরহাটে তিন উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণা য় মাঠ গরম। জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের শেষ সময়ের নির্বাচনী প্রজার-প্রচারণা এখন যেন তুঙ্গে। নির্বাচনী আচরণ বিধি মেনে প্রার্থীরা পাড়া মহল্লা ঘুরে ভোট প্রার্থনা করেছেন ভোটারদের কাছে।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে-২০২৪। ওই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৯, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ১১ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, কালাই উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল-আনারস, মিনফুজুর রহমান মিলন-মোটর সাইকেল ও সাবিনা ইয়াসমিন -ঘোড়া। এ ছাড়া সাধারণ ভাইস চেয়ারম্যান পদে জহুরুল ইসলাম -তালা, আব্দুল আলীম সরদার -মাইক, গোলাম মস্তোফা -উড়োজাহাজ, আতাউর রহমান তালুকদার-চশমা, ইউসুফ আলী -টিয়া পাখি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম নেছা -কলস, মেরিনা খাতুন-হাঁস, সাবানা আক্তার-ফটবল ।
ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন তাইফুল ইসলাম তালুকদার -আনারস, দুলাল মিয়া সরদার -দোয়াতকলম, নাজ্জাসী ইসলাম-ঘোড়া, মোস্তাকিম মন্ডল -মোটরসাইকেল। সাধারণ ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাজিব মন্ডল-মাইক, মতলুব হোসেন -টিউবওয়েল, এস এম তুহিন ইসলাম-তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন নুরবানু খাতুন-হাঁস, খোদেজা বেগম -বৈদ্যুতিক পাখা, আফিয়া খাতুন -কলস, নুরুন্নাহার গুন্না -সেলাই মেশিন, শামীমা আকতার পদ্মফুল ও রহিমা আক্তার -ফুটবল।
আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন মোকছেদ আলী মন্ডল ( মাস্টার) মোটরসাইকেল, নুরুন্নবী আরিফ- আনারস ও হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতিদ্বদ্বিতা করছেন নাজমা আকতার লাকী -ঘোড়া । সাধারন ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রাহিম-চশমা, টুটুল হোসেন-টিউবওয়েল ও তাইজুল ইসলাম- টিয়া পাখি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা সিদ্দিকা-হাঁস, ইসমত আরা – ফুটবল ও আছিয়া খানম সম্পা- প্রজাপতি।
জেলা নির্বাচন সূত্র জানিয়েছেন,আক্কেলপুর,কালাই ও ক্ষেতলাল উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৯টি। এরমধ্যে আক্কেলপুরে ৪২ টি, কালাই ৩৭ ও ক্ষেতলাল উপজেলায় রয়েছে ৩০টি। ওই তিন উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪৪৮ এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৩২০ জন। ইতোমধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার জন্য প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সার্বিক আইনশৃংখলা বিষয়ে কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। তিনি জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য থাকবে। নিরাপত্তার চাদরে এমন ভাবে ঢেকে দেওয়া হবে যে, বাহির থেকে কোন প্রকার হট্টগোল করার সুযোগ থাকবে না। এ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে বলেও জানিয়েছেন এই পলিশ কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর