বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

পিকআপ- সিএনজি সংঘর্ষ, যাত্রী ও চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ২৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যানও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকালে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকাপালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধোপাকান্দি গ্রামের আব্দুল মান্নানের ছেলে অটোরিকশাযাত্রী যাত্রী নজরুল ইসলাম (৪৭) ও চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সিএনজি চালক আব্দুল গফুর (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ওয়াদুদ বলেন, সকালে পাবনা থেকে একটি পিকআপ ভ্যান সিরাজগঞ্জ রোডের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌছলে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত ও চালকসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে অটোরিকশা চালক মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর