বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

রায়পুরে ব্যবসায়ী কল্যাণের উদ্যোগে আনারস মার্কা বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা । 

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ব্যবসায়ী কল্যাণের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১ টা উপজেলার রায়পুর গাজী মার্কেটে ব্যবসায়ী কল্যাণের অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী কল্যাণ সভাপতি হাজি আব্দুল খালেক এর সভাপতিত্বে আসন্ন ২১ মে উপজেলা নির্বাচনে আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদ কে বিজয় করার লক্ষে  দৃড় প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ীরা।

এতে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা আনারস মার্কা বিজয়ের জন্য যে যার অবস্থান থেকে আগামী একুশে মে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। সে সময় আরো বক্তব্য রাখেন রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদার হোসেন দেলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন , তাঁতী লীগের সভাপতি শিপলু ভাট সহ অন্যান্য নেতা কর্মীরা।‌ আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতী লীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সর্বস্তরের নেতারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদ হোসাইন, আরিফ হোসেন রুদ্র, আহসান হাবীব, ডি এস দুলাল, নুরুদ্দিন জাভেদ প্রমুখ।

মত বিনিময় শেষে ব্যবসায়ীরা  সৌডাউনে অংশগ্রহণ করে।   আসছে উপজেলা নির্বাচনে আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদকে বিজয় নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর